× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী

অস্ত্র ও গুলিসহ ডাকাত দলের সদস্য গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ : ৫ মার্চ’২০১৬ রোড ডাকাতির প্রস্তুতিকালে মোক্তার শেখ (৩৫) নামের এক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোর রাতে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের পাতবিলা ব্রীজের নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মোক্তার শেখ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মহিষাপাড়া গ্রামের লিয়াকত শেখে ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, নৈশ কোচে ডাকাতির প্রস্তুতিকালে মোক্তারসহ ৪/৫ জন ডাকাত সদস্য সেখানে অবস্থান করছিল।

থানার এসআই আশরাফুল আলম নেতৃত্বে সঙ্গীয় টহল পুলিশ সদস্য সেখানে অভিযান চালিয়ে মোক্তার কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশি তৈরি পাইপগান ও এক রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়। ঘটনার সময় অন্যান্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। আটককৃত মোক্তার শেখের বিরুদ্ধে অস্ত্র আইন মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..