মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের “মানবতার কর্মী আমরা বাগাটী” একটি সংগঠনের আয়োজনে মোঃ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে ও মধুখালী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাাদক মোঃ মিজানুর রহমান সরদার ও বাগাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম সুমন এর সঞ্চালনায় শনিবার বাগাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ০৪ জন গুনী শিক্ষকের স্মৃতির স্মরণে আলোচনা সভা, আজীবন গুনী শিক্ষক সম্মাননা স্মারক এবং অসহায়দের মাঝে লেপ বিতরন-২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সাবেক প্রধান শিক্ষক স্বর্গীয় দেবেন্দ্রনাথ দাস, মরহুম বিএমএ খালেক সাবেক প্রধান শিক্ষক, সাবেক সহকারী শিক্ষক স্বর্গীয় নেপাল চন্দ্র রজক, স্বর্গীয় সৌরেন্দ্রনাথ (সুরেশ) সহকারী শিক্ষক কে সম্মাননা স্মারক প্রদান এবং ৮০ টি অসহায় পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মোঃ রেজাউল হক বকু, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, সাবেক চেয়ারম্যান আঃ রহিম ফকির , বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান হোসেন মোল্লা, বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী মোল্লা, বাগাট বাজার বণিক সমিতির সভাপতি মির্জা মোঃ জাকির হোসেন, কালুখালী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তারিকুল ইসলাম সবুজ, সাংবাদিক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
পরিশেষে সকলের সার্বিক সহযোগীতায় সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠান শেষ করা হয়।