× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

কাইয়ুম হোসেন

তেল, চাল, চিনি, গ্যাস, বিদ্যুৎ ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শনিবার, ১২ মার্চ, ২০২২
মানববন্ধন

আজ শনিবার, ১২ মার্চ’২০২২ ইং তারিখ সকাল ১০-৩০ ঘটিকায় ঢাকাস্থ পুরানা পল্টন মোড়ে জনরাষ্ট্র আন্দোলন কেন্দ্রীয় আহবায়ক কমিটির উদ্যোগে তেল, চাল, চিনি, গ্যাস, বিদ্যুৎ ও ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক, সামরিক স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় নেতা এ এস মুনীর।

মানববন্ধন পরিচালনা করেন জনরাষ্ট্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব, সামরিক স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় নেতা কামাল হোসেন বাদল। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা অ্যাড. খন্দকার খুরসিদ আলম স্বপন, ইসরাত জাহান, সৈয়দ তারিক মুহাম্মদ, রঞ্জন দাস শিবু, কাইয়ুম হোসেন প্রমুখ।

মানববন্ধনকে সমার্থন জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা বিধান চন্দ্র দাস। বক্তারা বলেন সরকারের ছত্রছায়ায় কতিপয় অসাধু ব্যবসায়ীদের  কারসাজিতে তেল, চিনি, চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে দেশের নিত্যপণ্যের বাজার আজ স্বল্প আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। চরম আয় বৈসম্যের ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবনধারণ আজ কঠিন হয়ে যাচ্ছে।

সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা পণ্যের উর্দ্ধোমুখি বাজার সম্পর্কে লাগামহীন বক্তব্য দেয়ার ফলে এই সংকটে আরো বেড়ে গেছে। সভার সভাপতি বলেন নিত্যপণ্যের বাজার দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখাসহ জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সরকার সে দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

 দ্রুত সময়ের মধ্যে বাজার মনিটরিং এর মাধ্যমে নিত্যপণ্যের বাজারকে সাধারণ মানুষের ক্রম ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য কমানো  এবং দেশের বন্ধ থাকা ১৮টি চিনি কলা অবিলম্বে চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান


এ ক্যটাগরির আরো খবর..