× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

মধুখালীতে খাদ্যে বিষক্রিয়ায় পরিবারের ১৪ সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণ লুটের ঘটনায় থানায় মামলা

admin
হালনাগাদ: শুক্রবার, ১১ মার্চ, ২০২২
মধুখালীতে খাদ্যে বিষক্রিয়ায় পরিবারের ১৪ সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণ লুটের ঘটনায় থানায় মামলা

মধুখালী প্রতিনিধি : ফরিদপুুরের মধুখালী উপজেলার পৌর সদরের ৬নং ওয়ার্ডে খাদ্যে বিষক্রিয়া দিয়ে বাড়ির ১৪ সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণ লুটের ঘটনায় মধুখালী থানায় অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ে করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে আজাদ মোল্যা গং দের পরিবারের ১২সদস্য আজাদ, আব্দুর রহমান, রইচ মোল্যা, খুরশীদা, অন্তরা, আয়েশা, রাব্বী, আলআমিন, ছালেহা, মরিয়ম সুলতানা, আজিজুল ও তাদের দুই কৃষি শ্রমিক হান্নান ও রহমান অচেতন হলে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় রাতে ওই পরিবারের বসতবাড়ির ঘরবাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণ ও আসবাবপত্র সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্বরা ।

এ মামলার বাদী আজাদ মোল্যা ঘটনার বিষয়ে নিশ্চিত করে জানান, কে বা কারা আমাদের খাবারের ভিতর বিষক্রিয়া মেশালে আমার বাড়ির সকলেই অবচেতন হয়ে মধুখালী হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় বুধবার গভীর রাতে দুর্বৃত্বরা বাড়িতে থাকা আমার ছোট ভাইয়ে বাড়ির দ্বিতীয় তলার কাজের জণ্য রক্ষিত নগদ ৭লক্ষ ৫০ হাজার এবং আামাদের ব্যবসা প্রতিষ্ঠানের আরএফএল এবং এসি আই কোম্পানির ডিলার হিসাবে আমাদের কালেকশনের ৭লক্ষ ৭৬ হাজার টাকা এবং ৭/৮ ভরি স্বর্ণসহ মোট প্রায় ২০ লক্ষা টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছি।

আমাদের এখনও অনেকেই ঘুমন্ত অবস্থায় আছে। এ ব্যাপারে মধুখালী থানার ওসি তদন্ত মো. আনিসুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। রাতে আজাদ মোল্যা অজ্ঞাত আসামী করে একটি এজাহার দিয়েছেন।

রাতেই মামলা ্এন্ট্রি করা হয়েছে এবং এস আই খায়রুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই খায়রুল ইসলাম বলেন, রাতে মামলা হয়েছে। মামলা নম্বর ০৮ তারিখ ১০.০.২০২২। তদন্ত পূর্বক প্রয়োজণীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..