× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

নিউজ ডেস্ক

প্রতিটি ইউনিয়নে আগামী বছরের মধ্যে উচ্চগতির ইন্টারনেট -টেলিযোগাযোগ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

ঢাকা, ২৫ ফাল্গুন (১০ মার্চ) :  আগামী বছরের মধ‌্যে দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব‌্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে। ইতোমধ‌্যে ১৯০টি ইউনিয়ন ছাড়া দুর্গম পার্বত‌্য অঞ্চল, দ্বীপ, চর ও হাওরসহ সর্বত্র উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে। বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ টাঙ্গাইলের মধুপুরের দুর্গম পাহাড়ে উচ্চগতির ব্রডব‌্যান্ড ইন্টারনেটের সংযোগের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আম্বার আইটি’র উদ‌্যোগে মধুপুরের গারো জনগোষ্ঠী অধ‌্যুষিত কয়েকটি গ্রামে এই সংযোগ প্রদান করে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মধুপুরের দুর্গম পাহাড়ি অঞ্চলসহ সকল দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক চালু করারও আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আমরা ইতোমধ‌্যে ফাইভ-জি উদ্বোধন করেছি। কৃষি, মৎস‌্য চাষ ও শিল্প-বাণিজ‌্যসহ প্রতিটি ক্ষেত্রে ফাইভ-জি হবে এগিয়ে যাওয়ার বড় হাতিয়ার বলে মন্ত্রী উল্লেখ করেন। মন্ত্রী দেশের প্রত‌্যন্ত অঞ্চলের প্রতিভাকে বিকশিত করতে উচ্চগতির ডিজিটাল সংযোগ সংযোগসহ তাদেরকে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব‌্যক্ত করেন।

অনুষ্ঠানে দৈনিক প্রথম আলো পত্রিকা সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক মুনীর হাসান, প্রতিবেদক রাহিতুল ইসলাম এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..