× Banner
সর্বশেষ
দায়িত্ববোধ-সচেতনতা তৈরি করা গেলে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা যাবে – স্থানীয় সরকার মন্ত্রী প্রযুক্তির অপব্যবহারে মানবপাচার-চোরাচালান, কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রথযাত্রা উৎসব শুরু কাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ফ্রান্স – রাষ্ট্রদূত দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে – প্রধানমন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ প্রাইভেট পড়ানোর বকেয়া টাকা চাওয়ায় শিক্ষিকা সিঁথি সীমিতার মাথায় ১০ কোপ বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার – দুর্যোগ ও  ত্রাণ মন্ত্রী গৌরনদীতে ইউপি সদস্যর ঘরে দুধর্ষ চুরি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টারঃ

ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
দুর্যোগ

  “মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ভুমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন বিষযক মহড়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও ফুলবাড়ী জছি মিয়া মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি নির্বাপন মহড়ায় অংশগ্রহণ করে।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আহসান হাবিব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ইউএনও সুমন দাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..