× Banner
সর্বশেষ
এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর

আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

শরিফ, শার্শা (যশোর) প্রতিনিধি :শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন বলেছেন বর্তমান আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের ব্যাপক উন্নয়ন হয়। দেশের প্রতিটি ঘরে ঘরে ২০১৮ সালের মধ্যে বিদ্যুৎ পৌছে দেওয়ার জন্য বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

বুধবার বিকালে বাগআঁচড়া ইউনিয়নের বাগআঁচড়া ঘোষপাড়া, সাতমাইল মোড়ল পাড়া, তেতুল তলা কলোনী পাড়া এলাকার নতুন ৩ শতাধিক পরিবারে মাঝে বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন কালে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি একথা বলেন।

আওয়ামীলীগ নেতা ইউনুস আলীর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল,

উলাসী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সাবেক সংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহীম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মনোয়ারুল ইসলাম প্রমুখ।

মোঃ শরিফুল ইসলাম


এ ক্যটাগরির আরো খবর..