× Banner
সর্বশেষ
এপ্রিল মাসে দেশে তেলের কোনো সংকট হবে না হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারির সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে ‘ফুয়েল কার্ড’ নিতেও দীর্ঘ লাইন, বাড়ছে ভোগান্তি যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর

বড়লেখার মনাই ও হাবুল কারাগারে

admin
হালনাগাদ: বুধবার, ২ মার্চ, ২০১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারকৃত মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আব্দুল মান্নান মনাই মিয়া (৬৪) ও আব্দুল আজিজ হাবুলকে (৬৩) কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ মামলার তিন আসামির মধ্যে আব্দুল মতিন (৬১) পলাতক আছেন।

বুধবার (০২ মার্চ) গ্রেফতারকৃত মনাই ও হাবুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে দুই সদস্যের ট্রাইব্যুনাল।

আগামী ০৩ মে আসামিদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (০১ মার্চ) প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এর পর পরই উপজেলার পাখিয়ালা ও শাহবাজপুর গ্রামে নিজ নিজ বাড়ি থেকে মনাই ও হাবুলকে গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশ।

গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী।

তিনি ট্রাইব্যুনালকে বলেন, আসামি তিনজনের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, লুট, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। আসামিরা এলাকার প্রভাবশালী। ফলে নানাভাবে তারা তদন্তকাজে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন। তাছাড়া আসামিদের এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় যেকোনো সময় পালিয়ে যেতে পারেন। তাই মামলার তদন্তের স্বার্থেই আসামিদের গ্রেফতার করা প্রয়োজন।

আসামিদের মধ্যে দু’জন আব্দুল আজিজ হাবুল ও আব্দুল মতিন সম্পর্কে সহোদর। তারা একাত্তরে ছাত্রলীগ করতেন। মুক্তিযুদ্ধ শুরু হলে এ দুই সহোদর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে ভারতের বারপুঞ্জিতে যান। কিন্তু প্রশিক্ষণরত অবস্থায় তারা পালিয়ে এসে রাজাকার বাহিনীতে যোগ দেন। অপর আসামি আব্দুল মান্নান একাত্তরে স্থানীয় মুসলীম লীগের নেতা ছিলেন।

২০১৪ সালের ১০ অক্টোবর থেকে এ মামলার তদন্ত করছেন তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির।


এ ক্যটাগরির আরো খবর..