× Banner
সর্বশেষ
শিক্ষা খাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূত মিলারের বৈঠক ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেসিডোনিয়া সীমান্তে কাঁটাতারের বেড়া ভাঙলো ক্ষুব্ধ শরণার্থীরা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

ইউরোপমুখী শরণার্থীদের স্রোত ঠেকাতে গ্রিস-মেসিডোনিয়া সীমান্তে দেওয়া কাঁটা তারের বেড়া ভেঙে মেসিডোনিয়ায় ঢুকে পড়েছে শরণার্থীরা। এ সময় তাদের ঠেকাতে টিয়ার গ্যাস ব্যবহার করে সীমান্ত রক্ষী বাহিনী।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

খবরে বলা হয়, সোমবার গ্রিস থেকে মেসিডোনিয়ায় শুধুমাত্র ৫০ জন শরণার্থী প্রবেশের সুযোগ পায়। এতে ওই সীমান্তে আটকে থাকা প্রায় ৬ হাজার শরণার্থী ক্ষুব্ধ হয়ে পড়লে এক পর্যায়ে তারা কাঁটা তারের বেড়া ভেঙে ফেলে।

এসব শরণার্থীর বেশিরভাগই যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া এবং ইরাক থেকে এসেছেন। খাবার ও ওষুধ না থাকায় বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..