× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

পুরোহিত হত্যা: তিন আসামি ১৮ দিনের রিমান্ডে

admin
হালনাগাদ: রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে পুরোহিত হত্যার ঘটনায় তিন আসামিকে ১৮ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। শনিবার দুপুর ১টার দিকে দেবীগঞ্জ আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মার্জিয়া খাতুন এ আদেশ দেন। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আউয়ুব আলী আসামিদের ২০ দিন করে রিমান্ড আবেদন করেন। এ সময় আদালত তিনজনের প্রত্যেককে হত্যা মামলায় ১০ দিন, বিস্ফোরক মামলায় ৮ দিন করে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দেবীগঞ্জ উপজেলা সদরের কামাতপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে জেএমবি নেতা আলমগীর হোসেন (৩৭) একই উপজেলার সুন্দরদিঘী ইউপির কালিরডাঙ্গা গ্রামের হারেছ আলী (৩২) ও রমজান (২২।

গত বৃহস্পতিবার রাতে পঞ্চগড় ও নীলফামারী জেলার ডিমলা উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৩ জেএমবিকে গ্রেফতার করে। এর মধ্যে মঠের পুরোহিত হত্যার মিশনে অংশ নেওয়া মুলহোতাও রয়েছে। হেলমেড ও পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে কড়া পুলিশ প্রহরায় গ্রেফতারকৃত তিন জঙ্গিকে জেলা প্রশাসক অফিসে স্থাপিত দেবীগঞ্জ আমলী আদালতে হাজির করা হয়। আদালতে সরকার পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আমিনুর রহমান। জিপি আফজাল হোসেন, এপিপি নজরুল ইসলাম, এপিপি আবুল কালাম আজাদ লিটন, এপিপি এরশাদ হোসেন সরকার, কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম।

তবে, আসামিপক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি সকালে দেবীগঞ্জ উপজেলায় শ্রীশ্রী সন্তু গৌরীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর দাসাধীকারীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিন রাতে পুলিশের পক্ষে একটি ও নিহত যজ্ঞেশ্বর দাসাধীকারীর ভাই রবীন্দ্রনাথ বাদী হয়ে অপর একটি মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..