× Banner
সর্বশেষ
বাংলাদেশের প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু আজ জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস কর্মসংস্থানের জন্য ধারাবাহিক জিডিপি প্রবৃদ্ধি বজায় রাখা অপরিহার্য -শিল্পমন্ত্রী তেলবাহী জাহাজ থেকে ফি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে -ট্রাম্প আজ থেকেই সংরক্ষিত নারী আসনের বিএনপির মনোনয়ন ফরম বিক্রি ১৫ দিনের যুদ্ধবিরতিতে হরমুজে টোল নির্ধারণ ইরানের আজ ১০ এপ্রিল (২৬ চৈত্র ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ চৈত্র শুক্রবার (১০ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয় হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত -ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রাক-প্রাথমিকে ক্লাস শুরু আগামী ২০ মার্চ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
প্রাক-প্রাথমিকে ক্লাস শুরু আগামী ২০ মার্চ

করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস আগামী ২০ মার্চ থেকে শুরু হচ্ছে।

করোনা সংক্রমণ কমে আসায় গত বছর ১২ সেপ্টেম্বর সকল শিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুললেও প্রাক-প্রাথমিক খোলা হয়নি। এরপর সংক্রমণ বেড়ে যাওয়ায় পুনরায় ২০২১ সালের জানুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

সংক্রমণ কমে যাওয়ায় ২ মার্চ থেকে‍ূদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..