× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

নিউজ ডেস্ক

ধান ক্ষেতে বিষ প্রযোগে ২৫ কৃষাণির প্রায় দেড়শতাধিক হাঁস মারার অভিযোগ ইউএনও ঘটানাস্থান পরিদর্শন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
ধান ক্ষেতে বিষ প্রযোগে ২৫ কৃষাণির প্রায় দেড়শতাধিক হাঁস মারার অভিযোগ ইউএনও ঘটানাস্থান পরিদর্শন

আরিফ মোল্লা, ঝিনাইদহ: দিনমুজুর আশানুরের স্ত্রী আম্বিয়া বেগম ১১ টি পাতি হাঁস পালন করেন। প্রত্যেক দিন সব গুলোতে ডিম দেয়। আর এই ডিম বিক্রয় করে হাঁসের খাবার ক্রয় ও অভাবেব সংসারের কিছুটা ব্যায় ভার বহন করে থাকে।

একই গ্রামের ভ্যান চালক নজরুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন ৫টি পাতি হাঁস পালন করেন। সব গুলোই ডিম দেয়। এই ডিম দিয়ে তার পরিবারের পুষ্টির চাহিদা মিটায়েও অভাবেব সংসারের কিছুটা ব্যায় ভার বহন করে থাকে। গতকাল মঙ্গলবার সকালে চিত্রা নদী পাড়ের সরকারী জমিতে অবৈধ ভাবে ধান চাষ কৃত ক্ষেতে বিষ প্রযোগ করলে হাঁসগুলি মারা যায়।

ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পার-শ্রীরামপুর ও সিংদাহ গ্রামে। এঘটনায় দুই গ্রামের ২৫ কৃষাণির প্রায় দেড় শতাধিক পাতি হাঁস মারা যায়।

পার-শ্রীরামপুর গ্রামের সাবেক মেম্বর আমজাদ হোসেন জানান, নদীর পাড়ে সরকারী জমিতে অবৈধ ভাবে ধান চাষে বিষ প্রযোগের কারণেই হাঁসগুলি মারা গেছে। এতে ২৫ কৃষাণির প্রায় দেড় শতাধীক পাতি হাঁস মারা যায়। এবং আরো অনেক হাঁস নিখোঁজ রয়েছে। ঘটনার পর দুই গ্রামের কৃষাণিরা মরা হাঁস নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কাছে উপস্থিত হয়ে মৌখিক ভাবে অভিযোগ করেন। যারপ্রেক্ষিতে ঐদিন বিকালে ইউএনও মহদয় ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন জানান, ক্ষতিগ্রস্ত পরিবার গুলি ইউএনও বরাবর আবেদন করলে আমরা যথাযথ সহযোগিতা করবো। এছাড়া নদীতে ৩টি অবৈধ বাঁধ অপসারণ করেন বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..