× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

নিউজ ডেক্স

বৈঠকে সমাধান মেলেনি : হামলা বন্ধে পুতিনের ৩ শর্ত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
ইউক্রেইন-রাশিয়া

বেলারুশে ইউক্রেইন-রাশিয়া প্রথমদফা বৈঠকে যুদ্ধ সংকট সমাধানে আলোচনা এগিয়ে নিতে কিছু পথ চিহ্নিত হয়েছে। উভয় দেশের প্রতিনিধিরা সেগুলো নিয়ে পরামর্শের জন্য যার যার রাজধানীতে ফিরে গেছেন। তবে আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে ফের হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী এমন দাবি করেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রুশ সেনারা বিমানবন্দর থেকে নিকোলায়েভ হাইওয়ে এবং কোল্ড স্টোরেজ প্ল্যান্টের কাছে একটি বলয়ের দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনের স্টেট সার্ভিস ফর স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রোটেকশন এ তথ্য জানিয়েছে।

পশ্চিমাদের কাছ থেকে নজিরবিহীন নিষেধাজ্ঞায় পুতিন কোনো চাপ বোধ করছেন না, তেমন কোনো লক্ষণ ওই বিবৃতিতে পাওয়া যায়নি।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, পুতিন ফ্রান্সের প্রেসিডেন্টকে বলেছেন- ‘বোঝাপড়া একমাত্র সম্ভব যদি নিরাপত্তা নিয়ে রাশিয়ার বৈধ উদ্বেগ বিবেচনায় নেওয়া হয়।’

রুশ বিবৃতি অনুযায়ী প্রেসিডেন্ট পুতিন বলেছেন, “ক্রাইমিয়ার ওপর রাশিয়ার সার্বভৌমত্ব মেনে নিতে হবে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসীমুক্তকরণের সমাধান হতে হবে এবং ইউক্রেন যেন একটি নিরপেক্ষ রাষ্ট্র থাকে তার নিশ্চয়তা দিতে হবে।”


এ ক্যটাগরির আরো খবর..