× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নিউজ ডেস্ক

বিয়ের খবর শুনে প্রেমিকাকে হত্যা: কিশোর আত্মহত্যা

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২
বিয়ের খবর শুনে প্রেমিকাকে হত্যা: কিশোর আত্মহত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় বিয়ের খবর শুনে প্রেমিকাকে হত্যা করে জয় বড়ুয়া নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন এ তথ্য নিশ্চিত করেছেন। জয় বড়ুয়া পাড়ার নিরেন্দ্র বড়ুয়ার ছেলে। হত্যার শিকার অন্বেষা চৌধুরী একই এলাকার রঞ্জিত চৌধুরীর মেয়ে।

দুজনই এবার এসএসসি পাস করেছে। প্রায় দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জয় তার চাচার একটি পরিত্যক্ত বাড়িতে অন্বেষাকে নিয়ে যায়। এ সময় প্রথমে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করে জয়। পরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়াপাড়ার ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন কাদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে ঘটনাটি পুলিশ তদন্ত করছে।


এ ক্যটাগরির আরো খবর..