× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজ ডেস্ক

হাতিয়াতে ট্রাক্টর চাপায় এক ব্যক্তির মৃত্যু

admin
হালনাগাদ: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
হাতিয়াতে ট্রাক্টর চাপায় এক ব্যক্তির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলায় মাঠি কাটার ট্রাক্টরের চাকায় চাপা পড়ে এক ব্যক্তি মারা।

নিহত মো.কাউছার উদ্দিন (৫০) উপজেলার হরনি ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার হরনি ইউনিয়নর ৮নম্বর ওয়ার্ডের ট্যাংকির রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হরনি ইউনিয়নের প্রশাসনিক সদস্য মাওলানা আবু ছায়েদ জানান, আজ সকাল থেকে নিহত কাউছার ট্যাংকির রাস্তার মাথায় নিজের একটি ভিটি ট্রাক্টরে মাঠি এনে ভরাটের কাজ শুরু করেন।

দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রাক্টর মাঠি নিয়ে তাঁর ভিটিতে মাঠি আনলোড করতে আসে। ওই সময় ট্রাক্টর চালক তাকে গাড়ির পিছন থেকে সরে যেতে বলে। তিনি ট্রাক্টরের পিছনে দাঁড়িয়ে ছিলেন। আসস্মিক ট্রাক্টর চালক পিছনে গাড়ি ব্যাক দিলে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে কাউছারের মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ থানায় লিখিত কোন অভিযোগ করেনি।


এ ক্যটাগরির আরো খবর..