× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

ফার্মেসী মালিকরা অর্থ আদায়ে বেপরোয়া,দেখার কেউ নাই

admin
হালনাগাদ: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি :বর্তমানে নামে বেনামে ফার্মেসী মালিকরা অতিরিক্ত অর্থ আদায়ে মানুষের বিপদে পকেট কাটতে বেপরোয়া হয়ে উঠেছে। বেশিরভাগ ঔষধের ফাইল কিংবা বড়ির উপর নীট মূল্য না থাকায় সুযোগ সন্ধানী ফার্মেসীগুলোর মালিকগণ হরহামেশাই আনলিমিটেড দাম বলে ফায়দা লুটে চলেছে। এতে প্রশাসন কিংবা সচেতন মানুষগুলো বুঝেও না বোঝার ভান করে আছেন।
সরেজমিনে আমাদের পাটকেলঘাটা প্রতিবেদক সাতক্ষীরার খুলনা রোডের এসপির বাংলোর সামনে অবস্থিত রজনী মেডিকেল ফার্মেসীতে গিয়ে নিজেই ভূক্তভোগী। বুধবার বেলা ১২ টায় তিনি একটি প্রেসক্রিপশন ফার্মেসীতে ধরিয়ে দিয়ে দাম জানতে চাইলে কর্তব্যরত ব্যক্তি জানান,

৪২০ টাকা পড়বে তবে ২০ টাকা কম রাখা যাবে। কৌতুহলী হয়ে ঔষধ সহ দামটা একটি কাগজে লিখে দিতে বললে তিনি ৩২০ টাকা দাম সাথে ২০ টাকা লেস করা যাবে বলে লিখে দেন। এর সঠিক সদ্ত্তুর জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এবিষয়ে জানতে কতিপয় সমাজ সচেতন ব্যক্তি জানান, রোগাক্রান্ত হয়ে ডাক্তারের নিকট গেলে কতিপয় অসাধু ডাক্তাগণ যেমন গলায় ছুরি চালিয়ে দেন তেমনি এক শ্রেণীর অসাধু নামে বেনামে ঔষধ ফার্মেসীর মালিকগণ একেবারেই নিঃস্ব করার প্রচেষ্টায় থাকেন। তাদের দাবি যদি ঔষধ, বড়ির গায়ে সঠিক মূল্য লেখা থাকে এবং প্রশাসনের নজরদারি অব্যাহত থাকে তবেই কেবল এসকল অসাধু দোকান ফার্মেসীদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।


এ ক্যটাগরির আরো খবর..