× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক

নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে ট্রাক্টর মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জ- নবীগঞ্জ আঞ্চলিক সড়কের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর নামক স্থানে ট্রাক্টর গাড়ীর সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইলেক আরোহী ঘটনাস্থলে নিহত হন।

নিহত মোটর সাইকেল আরোহী নবীগঞ্জ উপজেলার পাশ্ববর্তী বানিয়াচুং উপজেলার ইনাতকান্দি গ্রামের মাওঃ শেখ জাহের উদ্দিনের পুত্র শেখ মওদুদ আহমদ (৪৫) । মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেল ৪ টায় মুরাদপুর নামক স্থানে ।

স্থানীয়সূত্রে জানাযায়, হবিগঞ্জ থেকে আসা মালবহনকারী টাক্টর গাড়ীর সাথে হবিগঞ্জ যাওয়ার পথে মওদুদ আহমদ এর মোটর সাইকেল মুরাদপুর নামক স্থানে সরাসরি মুখোমুখি সংঘর্ষ বাধে।

এত মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত শেখ মওদুদ আহমদ বানিয়াচুং উপজেলার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং অফিসার ছিলেন বলেন নিশ্চিত করেন নবীগঞ্জ ইসলামী ব্যাংক শাখার ব্যবস্থাপক কাওসার আহমেদ। দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ড্রাইভারকে আটক করে ।

ঘটনার কারনে কিছু সময় রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।


এ ক্যটাগরির আরো খবর..