× Banner
সর্বশেষ
চোখের সামনে স্বামীকে হত্যার দৃশ্য ভুলতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভর্তি নিয়ে জরুরি তিন নির্দেশনা ফ্যামিলি কার্ডের অর্থ নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে রাষ্ট্রদূত আনসারীকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি – পানিসম্পদমন্ত্রী যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক শার্শায় ডিবির অভিযানে ৭৫ বোতল নেশা জাতীয় সিরাপসহ এক মাদক কারবারি আটক শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ – স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত

আ.লীগের মঞ্চ হবে প্রযুক্তি নির্ভর

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবেআগামী মাসে। এ সম্মেলনে এবার মঞ্চ বানানো হবে আধুনিক ও ঐতিহ্যের প্রতিচ্ছবিতে প্রযুক্তি নির্ভর।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির এক সভায় এ তথ্য জানানো হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির আহ্বায়ক এবং দলের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। সভা পরিচালনা করেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, একেএম এনামুল হক শামীম, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ইকবালুর রহিম, বাহাদুর বেপারী, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, এইচ এম বদিউজ্জামান সোহাগ, জহির উদ্দিন মাহমুদ লিপ্টন, মশিউর রহমান হুমায়ুন এবং নাজমা আক্তার।

আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..