× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেক্স

সালথায় সাংবাদিক আবু সাঈদ খানের জন্মদিন পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
সালথায় সাংবাদিক আবু সাঈদ খানের জন্মদিন পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: দেশবরেণ্য সাংবাদিক,বীর মুক্তিযোদ্ধা, লেখক, দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক, শিক্ষানুরাগী ও সালথা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খানের ৭১ তম জন্মদিন পালিত হয়েছে।

সালথা প্রেসক্লাবের আয়োজনে সোমবার সকাল ১১ টায় সালথা উপ‌জেলার সাম‌নে সমকাল কার্যাল‌য়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, ‌সি‌নিয়র সাংবা‌দিক আবু না‌সের হুসাইন, প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুর রহমান, চৌধ‌ুরী মাহমুদ আশরাফ টুটু, মনির মোল্যা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম- সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সালথা উপ‌জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, আমার সংবা‌দের সালথা উপ‌জেলা প্র‌তি‌নি‌ধি বিধান মন্ডল, মানবক‌ন্ঠের সালথা উপ‌জেলা প্র‌তি‌নি‌ধি মো. শ‌রিফুল হাসান, সাংবাদিক মোশারফ হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উ‌ল্লেখ্য, খ্যাতিমান এই কৃতিপুরুষ ১৯৫২ সালের ১ ফেব্রুয়ারি, ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভাগদী গ্রামে জন্ম গ্রহন করেন।

শিক্ষানুরাগী আবু সাঈদ খান ছাত্রজীবন থেকে শিক্ষা ও সমাজসেবামূলক কাজ করে আসছেন। ছাত্রজীবনে গ্রামের বাড়িতে গিয়ে আশেপাশের স্কুলে ক্লাস নিতেন। বয়স্কদের লেখাপড়া শেখাতেন। মাধ্যমিক পরীক্ষার পর গ্রামে গিয়ে গড়ে তোলেন বিভাগদী নবীন ক্লাব। সেই ক্লাব ঘরেই বিভাগদী হাই স্কুলের গোড়াপত্তন হয়। সম্প্রতি তিনি পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে মুক্তিযোদ্ধা ভাতা ও টকশো থেকে অর্জিত অর্থ দিয়ে বিভাগদী রিজিয়া রশীদ প্রাথমিক বিদ্যালয় ও বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তবে অনেক শিক্ষানুরাগী ব্যক্তি এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়েছেন বলে তিনি জানান।

স্কুলটি সরকারীকরন হয়েছে। কলেজটি এমপিও-র প্রক্রিয়াধীন রয়েছে। পৈত্রিক বাড়িতে আবু সাঈদ খানের নিজস্ব কোনো ঘর নেই। তিনি বলেন যে, এই স্কুল-কলেজই আমার বাড়ি-ঘর।


এ ক্যটাগরির আরো খবর..