× Banner
সর্বশেষ
‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ শেখ হাসিনা ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে – আইনমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯, উদ্ধার বিদেশি পিস্তল-গুলি,ম্যাগাজিন, মোবাইল ফোন ও একটি সুইচ গিয়ার চাকু বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ইউনেস্কোর সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী করতে চায় বাংলা‌দেশ বেনাপোল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুর রহমান পিন্টুর গণসংযোগ বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ১৬৯ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

নিউজ ডেস্ক

সালথায় মাঝার‌দিয়া ইউ‌নিয়ন ভূ‌মি অ‌ফি‌সে চু‌রি

admin
হালনাগাদ: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
সালথায় মাঝার‌দিয়া ইউ‌নিয়ন ভূ‌মি অ‌ফি‌সে চু‌রি

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার মাঝার‌দিয়া ইউ‌নিয়ন ভূ‌মি অ‌ফি‌সে চু‌রির ঘটনা ঘ‌টে‌ছে। ইউ‌নিয়‌নের কাগ‌দি গ্রামস্থ অ‌ফি‌সে বৃহস্প‌তিবার দিবাগত রা‌তের কোন এক সম‌য়ে এই চু‌রির ঘটনা ঘ‌টে। এই বিষ‌য়ে সালথা থানায় এক‌টি এজাহার দি‌য়ে‌ছে ইউ‌নিয়ন ভূ‌মি অ‌ফি‌সের উপসহকারী কর্মকর্তা মোঃ আসলাম।

মাঝার‌দিয়া ইউ‌নিয়ন ভূ‌মি অ‌ফিস ও স্থানীয় সূ‌ত্রে জানা যায়, প্রতি‌দি‌নের মত অ‌ফি‌সের কাজ শেষ ক‌রে বৃহস্প‌তিবার সন্ধার পর ‌যে যার মত বা‌ড়ি‌তে চ‌লে যায়। রা‌তের কোন এক সম‌য়ে দূর্বৃত্তরা কলা‌ন্সিবল গেটের ও ক‌ক্ষের তালা ভে‌ঙ্গে ক‌ক্ষের ভিত‌রে প্রবেশ ক‌রে। এসময় তারা বি‌ভিন্ন আসবাবপত্র ভাংচুর ক‌রে সব কিছু এ‌লো‌মে‌লো ক‌রে রে‌খে যায়। শুক্রবা‌রের দিন স্থানীয়রা কলা‌ন্সিবল গেট খোলা এবং তালা বাই‌রে প‌ড়ে র‌য়ে‌ছে।

এরপর স্থানীয়রা ভূ‌মি অ‌ফি‌সের কর্মকর্তারদর খবর দেয়। খবর পে‌য়ে সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও সহকারী ক‌মিশনা (ভূ‌মি) (অ‌তি:দা:) মোছাঃ তাছ‌লিমা আকতার এবং সালথা থানা পু‌লি‌শের এক‌টি টিম ঘটনাস্থল পারদর্শন ক‌রেন এবং বি‌ভিন্ন বি‌ষয়ে খোজ খবর নেন।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও সহকারী ক‌মিশনা (ভূ‌মি) (অ‌তি:দা:) মোছাঃ তাছ‌লিমা আকতার ব‌লেন, দূর্বৃত্তরা তালা ভে‌ঙ্গে ভেত‌রে প্রবেশ ক‌রে‌ বি‌ভিন্ন আসবাবপত্র ভে‌ঙ্গে গুরুত্বপূর্ণ ফাইল ও ন‌থি এ‌লোমে‌লো ক‌রে ফে‌লে রে‌খে গে‌ছে। কি হা‌রি‌য়ে‌ছে এখন স‌ঠিক বল‌তে পার‌ছি না, বিস্তা‌রিত প‌রে জানা‌নো হ‌বে।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে।

এই বিষ‌য়ে ইউ‌নিয়ন ভূ‌মি অ‌ফি‌সের উপসহকারী কর্মকর্তা মোঃ আসলাম এক‌টি এজাহার দি‌য়ে‌ছে। এই বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা পক্রিয়াধীন র‌য়ে‌ছে।


এ ক্যটাগরির আরো খবর..