× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পঞ্চগড়ের আটোয়ারীতে হরি মন্দিরের গম্বুজ ভাংচুর

admin
হালনাগাদ: বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের মোলানী হরি মন্দিরের গম্বুজ ভাংচুর করেছে দুবৃত্তরা।

২৪ ফেব্রুয়ারি ভোররাতে কে বা কারা মন্দিরটিতে ভাংচুর চালায়।এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, গতকাল ২৩ ফেব্রুয়ারি  মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত ঐ মন্দিরে পুজা অর্চনা ও সভা চলছিল। সভা শেষে সবাই বাড়ি চলে যায়। ২৪ ফেব্রুয়ারি সকালে পুজা করতে এসে মন্দিরের পুজারী সীরেনচন্দ্র বর্মণ দেখেন মন্দিরের গম্বুজসহ বিভিন্ন অংশে ভাঙ্গা।

মন্দিরের সভাপতি হিরেন্দ্রনাথ রায়কে খবর দিলে আটোয়ারী থানা পুলিশকে বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে আটোয়ারী থানা পুলিশ সহ পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাব-১৩ এর একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পঞ্চগড় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কল্যান কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক বিপেন চন্দ্র রায় বলেন, আমাদের সংখ্যালঘুদের উপর একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনসহ সরকারের কাছে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সঠিক বিচার আশা করছি। তারা আরও বলেন, প্রশাসন দুবৃত্তকারীদের দ্রুত আইনের আওতায় আনতে না পারলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ মন্দিরের ভাংচুরের কথা শিকার করেন এবং তিনি বলেন হয়তো কোন চক্র ঘটনাগুলি সংঘটিত করছেন।

তবে সম্প্রতি পঞ্চগড়ের দেবীগঞ্জের পুরোহীত হত্যার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার কারণ কিনা তা ক্ষতিয়ে দেখা হবে।


এ ক্যটাগরির আরো খবর..