× Banner
সর্বশেষ
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস: মানব পাচার রোধে বৈশ্বিক অঙ্গীকারের পুনর্ব্যক্ত আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস: মানবিক বন্ধনের শক্তি উদযাপনের দিন কিয়েভসহ একাধিক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ -ভারতের হাইকমিশনার আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ শ্রাবণ বৃহস্পতিবার (৩০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে হত্যা মামলায় বাপ ছেলের যাবজ্জীবন!

admin
হালনাগাদ: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে আবদুল মান্নান নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও গলাটিপে হত্যার ঘটনায় বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের দালাল বাড়ির ফিরোজ আলম ও তার ছেলে মো. জুয়েল।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। আসামিদের অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার রায় ঘোষণা করা হয়। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিরোধীয় জমি থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে দালাল বাড়িতে আবদুল মান্নানকে পিটিয়ে এবং গলাটিপে হত্যা করা হয়।
এ ঘটনায় ওই দিন রায়পুর থানায় নিহতের বাবা ইসমাইল জবি উল্যা ঘটনার সঙ্গে জড়িত ফিরোজ আলম ও তার ছেলে জুয়েলকে আসামি করে মামলা দায়ের করেন। ওই বছরের ২৫ ডিসেম্বর এ মামলায় চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..