× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ আজ ৬ এপ্রিল সোমবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

শিশু সজিবের হত্যার বিচারের দাবিতে আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

আগৈলঝাড়া (বরিশাল) সংবাতদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থী শিশু সজিবের হত্যার বিচারের দাবিতে গতকাল দ্বিতীয়দিনে শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সার্কেল এসপি মো.নাইমুর রহমান। উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা (রামশীল) গ্রামের সঞ্জিত মজুমদারের ছেলে রামশীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী সজিব মজুমদার (১০) কে হত্যার বিচারের দাবিতে গতকাল  মঙ্গলবার সকালে নিজ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী বাটরা বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল রামশীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থেকে শুরু হয়ে প্রেমচাঁদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রদক্ষিন শেষে বাটরা বাজারে গিয়ে শেষ হয়। এ সময় সজিব হত্যার বিচারের দাবিতে বক্তব্য রাখেন বাশাইল কলেজের অধ্যক্ষ রনজিত বাড়ৈ খোকন, সাংবাদিক প্রবীর বিশ্বাস (ননী) রামশীল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ রায়, স্থানীয় শ্যামল হালদার, মনোজ কান্তি গোমস্তা, ব্যবসায়ী দুলাল বাড়ৈ, কালীপদ রায়, পরিমল বাড়ৈ, শুকচাঁদ হালদার, নিহত সজীবের পিতা সঞ্জিত মজুমদার প্রমুখ।

এসময় বক্তরা শিশু সজিবের হত্যাকারী আশোক হালদারকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান। গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সার্কেল এসপি মো.নাঈমুর রহমান।

উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারি স্থানীয় বাটরা বাজার থেকে শিশু সজিব মজুমদার নিঁখোজ হয়। এর ৪দিন পর সজিবের লাশ উপজেলার কোদালধোয়া গ্রামের একটি মাছের ঘের থেকে উদ্ধার করে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..