× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

নিউজ ডেস্ক

কোম্পানীগঞ্চে ধান পোড়ানোর মিথ্যা মামলায় ২ কৃষককে ফাঁসানোর অভিযোগ

admin
হালনাগাদ: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
কোম্পানীগঞ্চে ধান পোড়ানোর মিথ্যা মামলায় ২ কৃষককে ফাঁসানোর অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী কোম্পানীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের ২ নিরীহ কৃষককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্ছারাম গ্রামে ২ কৃষকের মুক্তির দাবীতে শতাধিক পরিবার মানববন্ধন করে।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, স্থানীয় কৃষক মিলন ও খান সাহেবকে মিথ্যা অপবাদ দিয়ে জোরদার মাহফুজুল হক মির্জা মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠায়। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেন, জোরদার মাহফুজুল হক সে তার নিজের ধানে নিজে আগুন লাগিয়ে অসহায় দুই কৃষককে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়।

এ সময় স্থানীয় ইউপি সদস্য মো.জহির জানান, জেলে পাঠানো দুজন কৃষক সহজ সরল প্রকৃতির লোক। যে ধান পোড়ানোর দায়ে তাদের জেলে পাঠানো হয়েছে সে ধান জনগণ উদ্ধার করেছে। পুরোপুরি মিথ্যা নাটক সাজিয়ে তাদের মামলায় ফাঁসান হয়।


এ ক্যটাগরির আরো খবর..