× Banner
সর্বশেষ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে – বাণিজ্যমন্ত্রী অবৈধ ব্যবসার মাধ্যমে হয়েছেন কোটিপতি আরিফ’ গড়ে তুলেছেন আলিশন বাড়ি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড – প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা ঈদে এআই নির্ভর লং ড্রাইভ গানের অ্যালবাম ‘আরো কিছুক্ষণ শুনি’ কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বিরতি চাইলেও মোক্ষম জবাব দিতে চায় ইরান সামুদ্রিক ও মিঠাপানি মাছ চাষে জলবায়ুর প্রভাব নিয়ে সার্ক কৃষি কেন্দ্রের ওয়েবিনার

নিউজ ডেস্ক

উপাচার্য পদত্যাগের দাবিতে আন্দোলনে উত্তাল শাবি

admin
হালনাগাদ: সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
উপাচার্য পদত্যাগের দাবিতে আন্দোলনে উত্তাল শাবি

আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস (শাবিপ্রবি)। পুলিশের লাঠিপেটা, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় শিক্ষকসহ শতাধিক ছাত্রছাত্রী আহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা আজও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন এবং উপাচার্যের পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা । শিক্ষার্থীরা হল ছাড়বেন না বলে ঘোষণা দেন।

সকাল থেকেই ‘যেই ভিসি গ্রেনেড ছুড়ে, সেই ভিসির পদত্যাগ চাই; যেই ভিসি ছাত্র মারে, সেই ভিসি চাই না; যেই ভিসি গুলি ছুড়ে, সেই ভিসির পদত্যাগ চাই; শিক্ষার্থীর ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই; সাস্টিয়ান সাস্টিয়ান এক হও এক হও, ক্যাম্পাস কারও বাপের না, হল আমরা ছাড়ব না’ ইত্যাদি স্লোগানে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমাদের এক দফা এক দাবি— যেই ভিসি আমাদের ওপর হামলা চালাতে পারে, সেই উপাচার্যকে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখতে চাই না। যতক্ষণ পর্যন্ত উপাচার্য পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে আমরা আন্দোলন চালিয়ে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..