× Banner
সর্বশেষ
পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

নিউজ ডেস্ক

নবীগঞ্জে প্রশাসনের উদ্যােগে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের জন্য সরকারি খাস জমি উদ্ধার

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
নবীগঞ্জে প্রশাসনের উদ্যােগে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের জন্য সরকারি খাস জমি উদ্ধার

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ- ২ প্রকল্পাধীন ভূমিহীন ও গৃহহীনদের জন্য পুনর্বাসনের লক্ষ্যে ঘর নির্মানের জন্য অবৈধ দখলদারদের কবলে থাকা ভুমি উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হয়।
১৪ জানুয়ারী শুক্রবার নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি  ইউনিয়নের আলমপুর  মৌজার ৯২৪, ৯২৫, ৯২৬, ৯২৭ নং দাগে  অভিযান চালিয়ে সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির  দখলে থাকা প্রায় ২.২৪ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ।
 এ সময় সার্ভেয়ার আমিনুর রহমান,  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, চেইনম্যান  উপস্থিত ছিলেন। এস আই গৌতম সরকারের  নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেছে।


এ ক্যটাগরির আরো খবর..