× Banner
সর্বশেষ
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী

ফেসবুকে লাইক বাড়ছে না চিন্তা নেই একটু পড়ুন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫

ছবির আহমেদ আবিরঃ ফেসবুকিং করা অনেকটা মাছ ধরার মত। পুকুরের পানিতে বরশিতে টোপ ফেলে পাড়ে বসে অপেক্ষা করা। এই বুঝি মাছে বরশি খেলো। তাই একটু পর পর বরশি তুলে পরীক্ষা করা হয়। মাছ ধরার মত ফেসবুকেও ছবি কিংবা স্ট্যাটাস দিয়ে অপেক্ষা করা হয় কত লাইক পড়ে। কিংবা কতজন এটা শেয়ার দেয়। কিন্তু সব বরশির টোপ মাছে খায় না। তেমনি ফেসবুকের সব স্ট্যাটাস কিংবা ছবিতে হুহুকরেও লাইক পড়ে না। ঘণ্টার পর ঘণ্টা মাথা খাটিয়ে ফেসবুকে একটি পোস্ট করেও লাইক না পেলে মেজাজ কার না খারাপ হয়? তবে এবার আর হতাশ হতে হবে না। একটি বিশেষ সময়ে কোনও কিছু পোস্ট করলে লাইক আর কমেন্টে জনপ্রিয় হবেই আপনার ফেসবুক পোস্ট। সেই নির্দিষ্ট সময়েরই খবর দিল সাম্প্রতিক একটি গবেষণা।

গবেষণাকারী দল দাবি করছেন, ওই সময়ের মধ্যে আপনি ফেসবুকে কিছু পোস্ট করলে আশানুরূপলাইক কেউ আটকাতে পারবে না। ফেসবুকে বিভিন্ন পোস্টে লাইক এর প্রবণতা নিয়ে সম্প্রতি একটি গবেষণা চালায় মার্কিন সংস্থা লিথিয়াম টেকনোলজিস। সেই গবেষণাতেই মিলেছে ফেসবুকে লাইক পাওয়ার সঠিক সময়ের নিয়ম। কোন সময়ে পোস্ট করলে বেশি লাইক পাওয়া যায়?

গবেষণার রিপোর্ট বলছে, ফেসবুকে কোনও কিছু পোস্ট করার আদর্শ সময় হল সপ্তাহের কাজের দিন। প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহের কাজের দিনগুলিতে, বিশেষ করেঅফিস টাইমে আপনি নিজের ফেসবুক ওয়ালে কিছু পোস্ট করলে লাইক এর সংখ্যা বাড়বেই। তবে অফিস টাইম পেরিয়ে গেলে আবার পোস্ট করার সঠিক সময় হল সন্ধ্যা ৭টা থেকে ৮টা। অনেকেই ভাবেন, ছুটির দিন বা সপ্তাহ শেষে ফেসবুকে কিছু পোস্ট করলে বেশি লাইক ও শেয়ার হয়। গবেষণা রিপোর্ট বলছে, এই ধারণা একেবারেই ভুল। সবচেয়ে কম লাইক পাওয়া যায় শুক্রবার রাতে। তাই শুক্রবার রাতে কিছু পোস্ট করবেন বলে ভাবলে, সোমবার দুপুর পর্যন্ত অপেক্ষা করারই পরামর্শ দিচ্ছে গবেষণাকারী দল। অবশ্য কোনও পোস্টের তত্ক্ষণাত্ মতামত পেতে ফেসবুকে থেকে টুইটারকেই রাখছেন লিথিয়াম টেকনোলজিসের গবেষকরা। তারা বলছেন, `ফেসবুকে কোনও পোস্টের প্রতিক্রিয়া পেতে কমপক্ষে ২ থেকে ৩ ঘণ্টা লাগে। সেখানে টুইটারে প্রতিক্রিয়া পাওয়া যায় আধ ঘণ্টার মধ্যেই।’


এ ক্যটাগরির আরো খবর..