আগৈলজাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় ৩ দিন যাবত এক শিশু নিখোজ রয়েছে। এঘটনায় ওই শিশুর পিতা থানায় সাধারন ডায়রী করেছে। জানাগেছে উপজেলার বাটারা বাজারের সিমান্ত সংলগ্ন কোটালীপাড়ার রামশীল গ্রামের সঞ্জিত মজুমদারের ৪র্থ শেনী পড়ূয়া ছেলে সজিব মজুমদার মঙ্গলবার সকালে তার ঠাকুর দাদার সাথে বাটরা বাজারে আসলে আচমকা হারিয়ে যায়। সম্ভাব্য স্থানে খোজ নিয়ে সজিবের সন্ধান না পেয়ে বৃহস্পতিবার তার পিতা আগৈলঝাড়া থানায় সাধারন ডায়রী নং ৬৭০ দায়ের করেছে।