আব্দুল আওয়াল, ক্রাইম রিপোর্টার: ঠাকুরগাঁও সদর মুন্সিপাড়া, খালপাড়া, ডিসিবস্তি, এসিলেন বস্তি, মদভাটি, গড়েয়ার মোড়, রেল-স্টেশন, আখানগর, ভাউলার হাট, শিবগঞ্জ, মাদারগঞ্জ, কলেজপাড়া, বিএডিসি ফার্ম নদীর সাইড সহ বিভিন্ন এলাকা তমুল ভাবে গাঁজা ও ফেন্সিডিলের পর নতুন নেশা জাতীয় দ্রব্য হিসাবে যক্তি হওয়া ইয়াবা এখন একক রাজত্ব গেড়ে বসেছে ঠাকুরগাঁওয়ের নেশার জগৎ জুড়ে। গোলাপী বা হালকা লাল রংয়ের ছোট্ট এ ট্যাবলেট বড়িটি এখানকার মাদক সেবী ও বিক্রেতারা সংক্ষিপ্তভাবে ‘বাবা’ সম্মোধন করে।
তবে ‘বাবা’ শব্দটি ইয়াবার সাংকেতিক নাম হিসাবে চাউর হয়ে যাওয়ার আকার ইঙ্গিতে জিপি, হর্সপাওয়ার বা গুটি নামে আদান-প্রদান ও কেনা-বেচা হয়ে থাকে। দেশের বিভিন্ন স্থানের চেয়ে এ অঞ্চলে ইয়াবার একচেটিয়া মার্কেট তৈরী হয়েছে বলে মাদক ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে। এ অঞ্চলের জেলা-উপজেলা থেকে শুরু করে গ্রামগঞ্জে এ মরণ নেশা এখন অনায়াশেই পাওয়া যাচ্ছে। তরুণ ও যুবকরা নতুন করে এ নেশার সঙ্গে যুক্ত হচ্ছে। ফেন্সিডিল ও গাঁজা সেবীরাও ব্রান্ড পরিবর্তন করে এখন নিয়মিত ইয়াবা সেবন করছে।
ফলে কদর বেড়েছে এ মরণ নেশার। আর ফেন্সিডিল পুরোপুরি উধাও হয়ে গেছে এখানকার মাদক রাজ্য থেকে। মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ৫/৬ বছর আগেও এখানে ফেন্সিডিলের রমরমা বাণিজ্য ছিল। ঠাকুরগাঁও জেলার ৪ উপজেলার সীমান্ত দিয়ে ভারতীয় ফেন্সিডিল এখানকার বাজারে পৌছাতো। তখন ইয়াবার নাম অনেকেরই জানা ছিল না। এখানকার মাদকের বাজারে পাওয়া যেতো না। হঠাৎ করেই বাঁধভাঙ্গা স্রোতের মতে এখানে ইয়াবা ঢুকে পড়ে। ফেন্সিডিলের রাজত্বে ধস নামিয়ে এককভাবে মাদকের বাজার দখল করে নেয় ইয়াবা। ফেন্সিডিল সেবীদের কাছে ইয়াবার কদর বেড়ে যাওয়ার বিক্রেতারাও ব্যবসার ধরণ পরিবর্তন করেন। মাদক ব্যবসায়ীরা জানান, ফেন্সিডিলের চালান আনার জন্য পিকআপ, প্রাইভেট কার বা ট্রাক প্রয়োজন হতো। ইয়াবা বহনের জন্য এসব দরকার হয় না। খুব সহজেই ম্যাচ ও সিগারেটের প্যাকেট অথবা মোবাইল সেটের ভিতরে কৌশলেই শতাধিক থেকে হাজার হাজার পিস ইয়াবা বহন করা সম্ভব। মাদক ব্যবসায়ীরা আরো জানায়, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে গড়ে প্রতি মাসে ১০ লাখ পিস ইয়াবা চাহিদা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এ ইয়াবা সেবনকারী বলেন, ফেন্সিডিলের এখন দাম অনেক বেশি। আগে ফেন্সিডিল খাইতাম। এখন ফেন্সিডিল ৫০০-৫৫০ টাকা আর ইয়াবা ৩০০-৩৫০ টাকা পাওয়া যায়। আর ইয়াবা সহজে পাওয়া যাচ্ছে। তাই ইয়াবার প্রতি আসক্ত হচ্ছে অনেকে। ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুল মান্নান জানান, আমরা মাদক দ্রব্য দমনে প্রতিদিন অভিযান পরিচালনা করছি। কিন্তু ইয়াবা বিভিন্ন পদ্ধতিতে সরবরাহের কারণে এর কিছু চালান আটক করা সম্ভব হয় না। তাও আমরা যথেষ্ট চেষ্টা করছি এবং অনেক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছি।