× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

বিএনপির প্রার্থীদের তত্ত্বাবধানে শাহজাহান

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের বিষয়াদি সার্বিক তত্ত্বাবধান করবেন।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দফতরের দায়িত্বে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ইউপি নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এবারই প্রথম দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকারের এ নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বৃহস্পতিবার এই ছয় ধাপের ভোটের তারিখ চূড়ান্ত করে স্থানীয় রিটার্নিং কর্মকর্তাদের বিস্তারিত তফসিল ঘোষণার দায়িত্ব দিয়েছে।

প্রথম ধাপে ৭৫২ ইউনিয়নে ভোট হবে ২২ মার্চ। এরপর ৩১ মার্চ ৭১০টি ইউনিয়নে, ২৩ এপ্রিল ৭১১টি ইউনিয়নে, ৭ মে ৭২৮টি ইউনিয়নে, ২৮ মে ৭১৪টি ইউনিয়নে এবং ৪ জুন ৬৬০টি ইউনিয়নে ভোট হবে।


এ ক্যটাগরির আরো খবর..