× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সাক্ষাৎ কলেজের কক্ষে বসে রাতভর ইয়াবা সেবন করলো চোর,পালাতে গিয়ে ধরা টিপ পরে ছবি তোলা যাবে না: কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস শ্রম আইন বাস্তবায়নের উপর বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য অনেকাংশে নির্ভরশীল -মার্কিন রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধন নিয়ে শ্রমমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনা ডাসারে মাসিক আইনশৃঙ্লা সভা অনুষ্ঠিত  জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা দেওয়া হবে শিক্ষার্থীদের – শিক্ষামন্ত্রী কোটালীপাড়ায় মাদক প্রতিরোধ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার 

নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা)-এর শ্রদ্ধা নিবেদন

admin
হালনাগাদ: শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা)-এর শ্রদ্ধা নিবেদন

ঢাকা, ১২ অগ্রহায়ণ (২৭ নভেম্বর) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের স্পাউসদের সংগঠন ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা)-এর নির্বাহী কমিটি।

গতকাল ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনটির নির্বাহী কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুসহ ১৫ই আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় ফোসা’র প্রধান পৃষ্ঠপোষক–পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, পৃষ্ঠপোষক–পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মিণী আয়েশা আখতার (ডালিয়া), সভাপতি–পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব)-এর সহধর্মিণী ফাহমিদা সোমা জেবিন এবং সংগঠনের পদস্থ ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..