× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

নিউজ ডেস্ক

নবীগঞ্জর করগাঁও ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা

admin
হালনাগাদ: রবিবার, ২১ নভেম্বর, ২০২১

উত্তম  কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জ জেলার ৩য় দফায় আসন্ন ২৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধিমালার ৭ ও ১১ নং বিধিমালা লংঘন করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও আচরণ বিধিমালা প্রতিপালনের নিমিত্ত নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ।  

২১ নভেম্বর রবিবার সকাল ১০টায়  মিছিল-শোডাউন করে নির্বাচনী আচরনবিধি লংঘন করার জন্য তিনি করগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী বজলুর রশিদ (নৌকা প্রতীক)কে ৫ হাজার টাকা জরিমানা করেন।

নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, উপজেলার সকল প্রার্থীর কাছে অনুরোধ আহবান নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা করতে হবে। যে কেউ আচরণ বিধি লঙ্গন করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..