× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নিউজ ডেস্ক

২০২৫ সালের মধ্যে দেশের সকল এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট -আইসিটি প্রতিমন্ত্রী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

ঢাকা, ১ অগ্রহায়ণ (১৬ নভেম্বর) :   আগামী ২০২৫ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সকল এলকায় ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করা হবে। একইসাথে সরকার গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ডিজিটাল অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

          প্রতিমন্ত্রী আজ প্রোগ্রাম অন ফ্রন্টিয়ার টেকনোলজি পলিসি এক্সপেরিমেন্টেশন এন্ড রেগুলেটরি সেন্ডবক্সেস ইন এশিয়া এন্ড দ্য প্যাসিফিক বাই ইউনাইটেড ন্যাশন ডিপার্টমেন্ট অভ্ ইকোনমি এন্ড সোশ্যাল এফেয়ার্স শীর্ষক ওয়েবিরে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

          পলক বলেন, কোভিড সময়ে দেশে টেলিহেলথের বিকাশ ঘটেছে ৩০০ শতাংশের বেশি। ভিডিও কনফারেন্সিং, টেস্ট রিপোর্ট শেয়ারিং, বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেতে এই সময়ে গড়ে উঠেছে ১৩ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক। এর ৯৮ শতাংশই সংযুক্ত হন মোবাইলে।

          প্রতিমন্ত্রী আরো বলেন, নতুন প্রজন্ম যেন এআর, ভিআর, রোবটিকস, আইওটি ও ব্লক চেইন প্রযুক্তির মতো ফ্রন্টিয়ার টেকনোলজির সঙ্গে সহজেই পরিচিত হতে পারে এ জন্য দেশজুড়ে ৩০০ স্কুল অভ্ ফিউচার স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে তারা প্রযুক্তিজ্ঞান আহরণ করে নিজেদের দক্ষ করে তুলতে সক্ষম হবে।


এ ক্যটাগরির আরো খবর..