× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের -প্রবাসীকল্যাণ মন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এর বৈঠক শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন সর্বশেষ আবহাওয়ার পরিস্থিতি, সমুদ্র বন্দরসমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত  স্বচ্ছতার সাথে অধিগ্রহণ এবং জনগণের সন্তোষ নিশ্চিত করতে হবে -ভূমিমন্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশি শিল্পী দম্পতির সাফল্য গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে আরও গতিশীল করে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে গুরুত্ব: তথ্যমন্ত্রী ফিফা সভাপতির বিরুদ্ধে থানায় অভিযোগ নোয়াখালীর তরুণের

নিউজ ডেস্ক

বাংলাদেশ একমাত্র দেশ যার প্রবৃদ্ধি প্লাসে আছে -স্বাস্থ্যমন্ত্রী

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
ডার্মাটোলজি কনফারেন্সে উদ্বোধন

পৃথিবীর সব দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মাইনাসে চলে গেছে, বাংলাদেশ একমাত্র দেশ যার প্রবৃদ্ধি প্লাসে আছে। এটা সম্ভব হয়েছে করোনা নিয়ন্ত্রণে থাকায়। বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী ডার্মাটোলজি কনফারেন্সে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, আজকে বাংলাদেশে করোনায় মৃত্যুর হার এক ডিজিটে যে আছে, এই কনফারেন্স তার একটা প্রমাণ। এই উপস্থিতি আগে সম্ভব ছিল না, এখন সম্ভব হয়েছে। আজকে যদি করোনা নিয়ন্ত্রণে না থাকতো তাহলে আমাদের কলকারখানা, ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকতো। করোনা বাড়ছে দেখে আমাদের স্কুল-কলেজ বন্ধ ছিল।

অক্সফোর্ডের বিশেষজ্ঞরা বলেছিলেন, হাজার হাজার মানুষ মারা যাবে বাংলাদেশে, পথেঘাটে লোক মরে পড়ে থাকবে—এই ধরনের অবস্থার কথা বলেছিলেন। বাংলাদেশ যে করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছে এটা অনেকেই আগে ভাবেননি।  কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে, তাদের অনুমান সব ভুল প্রমাণিত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা তো এমনিতেই নিয়ন্ত্রণে থাকে না, এর পেছনে অনেক কাজ করতে হয়েছে। অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আমরা আমাদের চেষ্টা চালিয়ে গিয়েছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ শিকদার প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..