× Banner
সর্বশেষ
সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর সন্ত্রাসী হামলায় আহত গৌরনদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক

নিউজ ডেস্ক

বিপদ কাটাতে আজকের রাশিফলে নিজের রাশি মিলিয়ে দেখে নিন

Dutta
হালনাগাদ: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Saturday-Horoscope.jpg
Saturday Horoscope

অনেকেই মাথার উপর থেকে বিপদ কাটাতে আজকের রাশিফলে নিজের রাশি মিলিয়ে দেখে নেয়।  আপনিও যদি আপনার রাশি মিলিয়ে আজকের রাশিফল দেখে নেন, তাহলে আসন্ন বিপদ সম্পর্কে আগে থাকতেই জানতে পারবেন, হতে পারবেন সচেতন।

মেষঃ পিতা মাতার স্বাস্থ্য কিছুটা সমস্যার কারণ হতে পারে। চাপ কাটাতে বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটান। টিভি দেখে বেশি সময় নষ্ট করা ঠিক নয়। আর্থিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি হবে।

বৃষভঃ পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে আজ। আজকের দিনে উন্নতির সম্ভাবনা রয়েছে। আজকে কিছুটা আরাম করতে পারবেন। যে কোন কাজে ধৈর্য হারাবেন না।

মিথুনঃ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করুন। শরীর নিয়ে বেশি চিন্তা করবেন না। আজকের দিনে বই পড়ে কিংবা গান শুনে সময় কাটাতে পারেন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভালো করে ভেবে নেবেন।

কর্কটঃ রাতের দিকে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারবেন। সকাল থেকে অর্থ ব্যয় হলেও, সন্ধ্যের দিকে সঞ্চয় করতে পারবেন। কাজের ফাঁকে একদিনের ছুটিতে অবশ্যই যেতে পারেন, তাতে কোন সমস্যা হবে না। নিজের পরিকল্পনা অন্যদের সঙ্গে ভাগ না করাই মঙ্গলের।

সিংহঃ আজকের দিনে গর্ভবতী মায়েরা সাবধানে চলাফেরা করুন। পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য অন্য পথ দেখুন।

কন্যাঃ ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। মানসিক চাপ বাড়তে পারে আজকের দিনে। পরিবারের লোকেদের সঙ্গে কথা বলার পূর্বে, ভাষা সংযত করুন। আর্থিক খাতে বিনিয়োগের পূর্বে সবদিক ভেবে চিন্তে নেবেন।

তুলাঃ ব্যস্ততার ফাঁকেও নিজের জন্য কিছুটা সময় পাবেন। আপনার মিষ্টি স্বভাব খুশির মুহূর্ত তৈরি করবে। অবসর সময়ে ভালো কিছু করুন। ব্যবসার প্রয়োজনে কারো থেকে পরামর্শ নিতে পারেন।

বৃশ্চিকঃ ভাই বোনকে আর্থিক সাহায্য করতে গিয়ে সমস্যায় পড়বেন। আজকের দিনে এই রাশির ব্যক্তিদের শরীর সুস্থই থাকবে। শ্বশুরবাড়ির দিক থেকে কিছু খারাপ খবর পাবেন। ওজন ঠিক রাখতে, ব্যায়াম করুন।

ধনুঃ বিভিন্ন উৎস থেকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করুন। ব্যক্তিগত সমস্যা মানসিক অশান্তি কারণ হতে পারে। পরিবারের সকলের সঙ্গে কিছুটা ভালো সময় কাটান।

মকরঃ চারপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। অর্থের গুরুত্ব এবং এটি সঞ্চয়ের পথ পাবেন। ঘরের কিছু পরিবর্তনের আগে সকলের সম্মতি নিন। তাড়াহুড়ো করে বেশি জিনিস না কেনাই ভালো।

কুম্ভঃ সন্ধ্যের দিকে গোটা পরিবারের জন্য খুশির খবর আসবে। ব্যবসায় লাভ হওয়ায়, ব্যবসায়ীরা আজকের দিনে খুশিতে থাকবেন। শারীরিক কিছু সমস্যা হতে পারে আজ। ভাগ্যের উপর নির্ভর করে, সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দেবেন না।

মীনঃ অতিরিক্ত কাজের মাঝেও, মেজাজ ফুরফুরে থাকবে আজ। আগে থাকতেই বন্ধুদের সঙ্গে দেখা করার প্ল্যান করতে হবে। ঘরে কিছু পরিবর্তন করার আগে, অন্যদের থেকে একবার পরামর্শ নিয়ে নিন। ঘরের কাজের চাপ, আপনাকে খিটখিটে করে তুলবে।


এ ক্যটাগরির আরো খবর..