× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

ডেস্ক

সবুজ পাতার মাঝে সাদা-লাল শাপলা

Dutta
হালনাগাদ: বুধবার, ১০ নভেম্বর, ২০২১

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল সড়কের পাশেই পদ্ম ও চাত্রের বিলে সবুজ পাতার মাঝে ফুটেছে সাদা আর লাল রং এর শাপলা ফুল।
যশোরের শার্শা উপজেলার আমড়া খালি ও কাগজপুকুর বাজার থেকে মাত্র ২০ মিনিটের রাস্তা। রিক্সাভ্যান বা ইজিবাইক গেলে মাত্র ১৫ টাকা ভাড়া।
ট্রাক টার্মিনালের গা ঘেষেই পদ্মরবিল সোনামুখি বিল বিলের চারিপাশে ধানক্ষেত আার বিলটিতে সাদা ও লাল রংএর শাপলা ফুলের সমারোহ।
সবুজ পাতার মাঝে মাথা নুইয়ে দাঁড়িয়ে রয়েছে সাদা আর লাল রং এর শাপলা ফুল। শেষ বিকালে যেন মোহনীয় আবেশ তৈরি হয় সবুজে ঘেরা এ চরটি বিলে।
সূর্যদয় ও সূর্যাস্ত এ দুটি সময়ে শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ্য হয়ে ওঠে। শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে এলাকা বাসীর পাশাপাশি প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ আাসে এই বিল পাড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায় শার্শা উপজেলার কাগমারী গ্রামের একেবারে শেষ সীমানায় এই দুটি বিল,ও সোনামুখি বিল পদ্মরবিল বিলের বুকচীরে চলে গেছে পাশের গ্রামের মধ্যে বহু পুরাতন চোরের রাস্তা।কথা হয় কৃষক মিঠু মোড়লের সাথে তিনি জানান রাস্তার পূর্ব পাশে পদ্মবিল পশ্চিম পাশে চাত্রের বিল।
বিল পাড়ের কিনারে দাড়ালে হৃদয় হারিয়ে যায় ভালো লাগার অন্য জগতে। বিলে ফুটেছে আনেক ফুল, সবুজ পাতা আর সাদা,লাল রঙ্গে ভরে গেছে বিল।
তৈরী করেছে প্রকৃতি প্রেমিদের জন্য অন্য রকম সৌন্দর্য।সূর্যাস্তের সঙ্গে শাপলা ফুলের রং রুপ তৈরী করে মোহনী আবেশ।তবে কিছু সমাস্যাও রয়েছে শাপলা ফুলের সৌন্দর্যের মাঝে।
হার মানায় বিকিবিলে শতসহস্র রক্তিম লাল শাপলা। প্রথম দেখায় মুখ থেকে অস্ফুটে বেরিয়ে আসবে সুন্দর! যেন ফুলে ফুলে সাজানো হাওরের লালগালিচা। মনের অজান্তেই গুনগুনিয়ে উঠবেন, ‘তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল, নাকি তোমার মন…’।
শীতের আগমন না ঘটলেও ষড়ঋতুর বাংলাদেশ সেজেছে লাল শাপলায়। এর সাথে রয়েছে দেশীয় নানা প্রজাতির পাখির কিচিরমিচির। মনে হয় যেন প্রকৃতি তার রূপের সাথে নিজে বাদ্যযন্ত্রে সুরের ঝরনাধারা ছড়িয়ে দিয়েছে। প্রাকৃতিকভাবেই এই এলাকায় ফুটছে আর্কষণীয় লাল শাপলা। যা এলাকায় আশপাশের পরিবেশ আর গ্রামগুলোকে মনোমুগ্ধকর করে তুলেছে। ব্যাপারটা স্বপ্নের মতো।
এখানে জন্মে লাল শাপলার পাশাপাশি সাদা ও বেগুনি রঙের শাপলাও। তবে এর মধ্যে নয়নাভিরাম মনোমুগ্ধকর লাল প্রতি আকর্ষণ সবার চেয়ে বেশী। সাদা ও বেগুনি রঙের শাপলা মূলত লাল শাপলার তুলনায় অপ্রতুল। অনেকে স্থানীয়ভাবে সহজলভ্য হওয়ায় এলাকার লোকজন শাপলা তুলে খাদ্য হিসেবে ব্যবহার করে এবং বিভিন্ন হাটে বিক্রি করে থাকেন।


এ ক্যটাগরির আরো খবর..