× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

হামলা শাহরুখের গাড়িতে

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: আহমেদাবাদে রাইস সিনেমার শুটিং চলাকালে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের মুখে পড়েছিলেন কিং খান। এবার আর প্রতিবাদ নয়, সরাসরি হামলা হলো এ অভিনেতার গাড়িতে।

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সকালে আহমেদাবাদে বলিউড সুপারস্টারের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। হবে শাহরুখ অক্ষত রয়েছেন। কারণ তখন গাড়িতে ছিলেন না তিনি। ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্য এটি করতে পারে।

গত বছর নিজের ৫০তম জন্মদিনে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্যে করার পর থেকেই শাহরুখের ওপর ক্ষিপ্ত হয় বেশ কিছু সংগঠন। আর তার জেরেই এই হামলা হয়েছে বলে মনে করছেন অনেকে।

ঘটনাটি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। শাহরুখের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। কিন্তু ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..