× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

ইসরায়েলি সেনাদের গুলিতে ৫ ফিলিস্তিনি নিহত

admin
হালনাগাদ: সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

জেরুজালেমে পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। রোববার ওল্ডসিটিতে এসব ঘটনা ঘটে। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র জানিয়েছে, রোববার বিকেলে ওল্ডসিটির প্রবেশমুখে দামাস্কাস গেট প্লাজায় অবস্থানরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর দুই ব্যক্তি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি ছুড়ছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত তাদের দিকে পাল্টা গুলি ছুড়লে দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল অধিকৃত পশ্চিম তীরে একটি গাড়ি লক্ষ্য করে দুই কিশোর পাথর ছুড়ছিল। এ সময় তাদের দিকে গুলি ছুড়লে দুজনেরই মৃত্যু হয়। তৃতীয় ঘটনাটিও ঘটেছে পশ্চিম তীরে। জেরুজালেমের কাছে একটি চেকপোস্টে এক ফিলিস্তিনি ইসরায়েলের আধা সামরিক বাহিনীর সদস্যদের প্রতি পাথর ছুড়ছিল। এসময় গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাদের মধ্যে তিনজন কিশোর। ইসরায়েলি বাহিনী বলছে, তাদের ওপর হামলার চেষ্টা করার সময় এসব ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে কোনো ইসরায়েলি হতাহত হয়নি।

প্রসঙ্গত, গত বছর ইহুদি ও মুসলমান উভয় সম্প্রদায়ের কাছে পবিত্র বলে বিবেচিত আল-আকসা মসজিদকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। গত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১৭৩ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আর ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছেন অন্তত ২৭ জন ইসরায়েলি সেনা।


এ ক্যটাগরির আরো খবর..