× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

নিউজ ডেস্ক

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা(ECA) ব্যবস্থাপনা জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
প্রতিবেশগত সংকটাপন্ন

ঢাকা, ২৭ অক্টোবর, বুধবারঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে আজ বুধবার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা জাতীয় কমিটির ১ম সভা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনার বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যান্যের মধ্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেয়া খান সহ কমিটির সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

সভায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাসমূহের সীমানা সুনির্দিষ্টভাবে নির্ধারণপূর্বক এর মধ্যে অবস্থিত অনুমোদিত এবং অননুমোদিত স্থাপনাসমূহের তালিকা প্রস্তুতের জন্য পরিবেশ অধিদপ্তরকে দায়িত্ব দেয়া হয়। আলাদা আলাদা এলাকাভিত্তিক প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন এবং সংকটাপন্ন এলাকার মাঠ পর্যায়ের কমিটিকে সক্রিয় করার জন্য উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।


এ ক্যটাগরির আরো খবর..