× Banner
সর্বশেষ
অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের আজ শনিবার(৭ মার্চ) দিনের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ব্রুয়ারি (২২ ফাল্গুন) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি

লাইফ সাপোর্টে সমাজকল্যান মন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৫

শাফী চৌধুরীঃ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীকে। গতকাল শনিবার বিকেল ৫টায় তাঁকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে অসুস্থ সমাজকল্যাণ মন্ত্রীকে গত বৃহস্পতিবার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।  শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসার জন্য তাঁকে লাইফ সাপোর্টে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।

মাইদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার ভোরের দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হন মন্ত্রী। অসুস্থ হওয়ার আগে সিলেটের হবিগঞ্জে এক অনুষ্ঠানে ছিলেন তিনি। পরে তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। গতকাল দুপুরের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..