× Banner
সর্বশেষ
যুদ্ধ শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবে খুলে যাবে – ডনাল্ড ট্রাম্প ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশে আমির হামজাকে আইনি নোটিশ আজ নতুন দাম ঘোষণা হবে এলপিজির আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর

ব্যাবসায়ীর বিরুদ্ধে যৌন হয়রানীর গন অভিযোগ

admin
হালনাগাদ: রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় এক ব্যাবসায়ীর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগে মামলা দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার বাগধা ইউনিয়নের উত্তর চাঁত্রীশিরা গ্রামের ব্যাবসায়ী ফারুক বখতিয়ার দীর্ঘ দিন যাবত এলাকায় অসহায় স্বামী পরিত্যাক্তা, বিধবা ও বিভিন্ন পরিবারের পুরুষ সদস্যরা বাড়ি না থাকার সুযোগ খুজে কৌশলে কু-প্রস্তাব দেয়া এবং বিভিন্ন ভাবে যৌন হয়রানী করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি ওই গ্রামের প্রতিবন্ধী এলাহী বক্তিয়ারের স্ত্রী মনোয়ারা বেগম(৪৫) কে শ্লীলতাহানীর চেষ্ঠা করে ফারুক বখতিয়ার। শনিবার মনোয়ারা বেগম বাদী হয়ে ফারুক বখতিয়ারে বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় এ অভিযোগে মামলা দায়ের করে। সরেজমিন ওই এলাকার শামচুল বখতিয়ারের স্ত্রী শেফালী বেগম (৪০) আজিত বখতিয়ারে স্ত্রী খাদিজা বেগম (৩৪) বাবুল বখতিয়ারের স্ত্রী কল্পনা বেগম (৩৮) আলমগীর বখতিয়ারের স্ত্রী নাহার বেগম (৩২) মজিদ বখতিয়ারে স্ত্রী নাসিমা বেগম (৩৮) চান্দু মোল্লার স্ত্রী রাশিদা বেগম (৩৫) জেসমিন বেগম (৩৭)  ক্ষোভের সাথে ফারুক বখতিয়ারে বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ করে বিচার দাবী করেন।

মামলা দায়েরের পরেই তদন্তকারী কর্মকর্তা এস আই হাসানুজ্জামান ওই এলাকা পরিদর্শনে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছেন বলে সাংবাদিকদের জানান। পুলিশ অভিযুক্ত ফারুককে গ্রেফতার করেছে। এবিষয়ে ফারুক বখতিয়ারের স্ত্রী শোভা বেগম তার স্বামীর বিরুদ্ধে অনিত অভিযোগ ভিত্তিহিন দাবী করে বলেন প্রতিপক্ষদের সাথে আমাদের জায়গা জমির বিরোধ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..