× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

অনলাইন ডেস্ক

গৌরনদীতে চড়ুই ভাতি নামে একটি অত্যাধুনিক চাইনিজ রেষ্টুরেন্ট উদ্বোধন

admin
হালনাগাদ: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
গৌরনদীতে চড়ুই ভাতি নামে একটি অত্যাধুনিক চাইনিজ রেষ্টুরেন্ট উদ্বোধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: গতকাল শনিবার বিকেলে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে “চড়–ই ভাতি” নামে একটি অত্যাধুনিক চাইনিজ রেষ্টুরেন্ট এর উদ্বোধন করা হয়েছে। গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মনোরম ওই রেষ্টুরেন্টটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ আগৈলঝাড়া-পয়সারহাট সড়কের মুখে শরীফ মার্কেটের দোতলায় প্রতিষ্ঠিত অত্যাধুনিক রেষ্টুরেন্টটি গতকাল বিকেল ৪টায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

রেষ্টুরেন্টটির প্রতিষ্ঠাতা ক্রীড়া ব্যাক্তিত্ব মোঃ নাজমুল আলম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন অংশগ্রহন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র হারিছ বলেন, অত্যাধুনীক এ রেষ্টুরেন্টটি এ অঞ্চলের রুচিশীল মানুষের জন্য মানসম্মত ও তৃপ্তিদায়ক খাবার সরবরাহে অগ্রনী ভূমিকা পালন করবে এটাই আমাদের প্রত্যাশা। এলাকাবাসীর জন্য উন্নতমানের ও রুচিসম্মত খাবার তৈরীতে প্রতিষ্ঠানটি সর্বদা সচেষ্ট থাকবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..