× Banner
সর্বশেষ
অর্থ অভাবে বারান্দায় পড়ে থাকা লতিফ সরদারের পাশে পাইকগাছা ইউএনও সংবাদ প্রকাশের পরও ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের; পাইকগাছায় সাড়ে চার কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার – প্রাণিসম্পদ মন্ত্রী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি প্রেম মানতে না পারায় মেয়েকে লাঠির আঘাতে হত্যা উপজেলা-জেলা হাসপাতালকে আরও সক্ষম করা হচ্ছে: প্রধানমন্ত্রী টানা বৃষ্টি, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে মৃত বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় ৯.৩ লাখ মানুষ ঢামেকের ৮০ বছরপূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জিনজিয়াংয়ে ইসলামের চীনায়ন: উইঘুর মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার এখন চরম সংকটে

নিউজ ডেস্ক

আজ মহাসপ্তমীতে করোনায় সামাজিক দূরত্ব মেনে চলছে দুর্গোৎসব

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
শারদীয় দুর্গাপূজা

আজ মহাসপ্তমী করোনা আবহের মধ্যেও সামাজিক দূরত্ব মেনে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আনন্দে মেতে উঠেছে সকলেই। বাড়ির পুজো থেকে শুরু করে সার্বজনীন, ঢাকের আওয়াজে, আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গোটা পূর্ব ও পশ্চিম বাংলা।

তিথি- এবছর মহাসপ্তমী তিথি শুরু হচ্ছে বাংলা ২৪ শে আশ্বিন ইংরেজি ১১ ই অক্টোবর সোমবার রাত ১১ টা বেজে ৫২ মিনিটে। তিথি চলবে বাংলা ২৫ শে আশ্বিন ইংরেজি ১২ ই অক্টোবর মঙ্গলবার রাত ৯ টা বেজে ৪৮ মিনিট পর্যন্ত।

পুরাণ অনুযায়ী কৃষি প্রধান শস্য শ্যামলা বঙ্গ সমাজে শস্যদায়িনী ধরণী মাতার পুজোকে নব পত্রিকার পুজো বলা হয়। এই নব পত্রিকাই ‘কলাবউ’ নামে পরিচিত। ধারণা করা হয়, নবদূর্গার নয়টি রূপ অনুযায়ী নয়টি গাছের অংশ দিয়ে তৈরি হয় নবপত্রিকা।

এই বিশেষ নয়টি গাছ হল- কলা গাছ, কচু গাছ, হলুদ গাছ, মান গাছ, জয়ন্তী গাছ, বেল গাছ, ডালিম গাছ, অশোক গাছ এবং ধান গাছ।

মহা সপ্তমী তিথিতে নবপত্রিকার স্থান করানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কোন পতিত জলাশয় বা পুকুর গঙ্গায় নবপত্রিকায় স্নান যাত্রা সম্পন্ন করা হয়। নবপত্রিকা স্নানের জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল- তেল, হলুদ, পঞ্চরত্নের জল, পঞ্চশস্য, শিশির, পঞ্চ অমৃত, অষ্টকলস, পঞ্চ গব্য, পঞ্চ কষায়, সমুদ্রের জল, তীর্থের জল, আখের রস, ডাবের জল, বরাহদন্ত মৃত্তিকা, সর্বঔষধি, চতুষ্পদ মৃত্তিকা, পদ্মারেণু মহাঔষধি, চন্দন। সমস্ত উপকরণ সহযোগে স্নান যাত্রা সম্পন্ন করার পর নবপত্রিকাকে সিদ্ধিদাতা গণেশের পাশে অধিষ্ঠিত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..