রাজধানীর ৫০০ বছরের পুরানো ঐতিহাসিক শঙ্খনিধি মন্দিরে আজ মহাষষ্ঠীর দিন দুর্গা প্রতিমা নিয়ে পূজা করতে গেলে পুলিশ প্রশাসন কতৃক বাধা দেওয়ার অভিযোগ, এমনকি অভিযোগকারী ভক্তদের উপর লাঠিচার্জ করেছেন পুলিশ। অবশেষে বলদা গার্ডেন ওয়ারীর -এর পাশে পূজার অনুমতি দিল পুলিশ প্রশাসন।
আজ ১১ অক্টোবর সোমবার রাজধানীর ওয়ারী থানাধীন টিপু সুলতান রোডে শংখনিধি মন্দিরে এঘটনা ঘটে।
উক্ত ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে হিন্দুত্ববাদের চেতনায় উদ্ভাসিত সমমনা আরও বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে দুর্গাপূজায় বাধাগ্রস্ত করার ও শঙ্খনিধি মন্দিরে পূজা করতে না দেওয়ার প্রতিবাদে উক্ত মন্দির এলাকায় টিপু সুলতান রোডে অবস্থান করায় পুজার অনুমতি দিয়েছে প্রশাসন।
আরো গুরুতর অভিযোগ হচ্ছে, ভুমি দস্যুরাও বিভিন্ন স্থান থেকে এসে সেইস্থানে ভক্তদের উপর ন্যাক্কারজনক হামলা করে। এসময় বাংলাদেশ হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র দাদা সহ কয়েকজন আহত হন। পুলিশি বাধার মুখে বাংলাদেশ হিন্দু পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীমান সাজন মিশ্র রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান।
উল্লেখ্য, উক্ত মন্দিরের জায়গা অর্পিত সম্পত্তির আইনে তালিকাভুক্ত যা দীর্ঘদিন ধরে ভূমিদস্যুরা দখল করে রেখেছে। শতবর্ষী মন্দিরটির সিএস, এসএ আর এস সহ সকল রেকর্ডে মন্দির হিসেবে রেকর্ড আছে।
বাংলাদেশ হিন্দু আইনজীবি পরিষদের সভাপতি সুমন কুমার রায় জানান, রাজধানীতে গত ১৪ বছর ধরে কলাবাগান মাঠের পূজা ঢাকা দক্ষিনের মেয়র বন্ধ করে দিয়েছিলেন। অনেক আন্দোলনের পর স্টাফ কোয়ার্টার মাঠে অনুমতি দিতে বাধ্য হয়েছে। সারা বাংলাদেশে প্রায় ২৬ হাজার একর সম্পত্তি ভূমি দস্যুরা দখল করে রেখেছে। অর্পিত সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে গ্রাস করে সরকারী স্থাপনাসহ ব্যক্তিগত স্থাপনা নির্মাণ করা হয়েছে।