× Banner
সর্বশেষ
শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরির লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে সরকার -মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

অনলাইন ডেস্ক

খালি গায়ে হাসপাতালের কর্মচারী নারীদের দিচ্ছেন করোনার টিকা, করছেন ধুমপান

admin
হালনাগাদ: রবিবার, ১০ অক্টোবর, ২০২১
খালি গায়ে হাসপাতালের কর্মচারী নারীদের দিচ্ছেন করোনার টিকা, করছেন ধুমপান

ঝিনাইদহ প্রতিনিধি : পরনে শুধু প্যান্ট। শার্ট খুলে রেখেছেন। এভাবে খালি গায়ে নারীদের শরীরে দেওয়া হচ্ছে করোনার টিকা। আবার একটু ফাঁকা হলে টিকা দেওয়া কেন্দ্রেই চেয়ারে বসে করছেন ধুমপান। রোববার দুপুরে এমনই চিত্র দেখা গেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

সরেজমিন দেখা গেছে, রেববার দুপুর সাড়ে ১২ টার দিকে হাসপাতালের মধ্যে করোনার টিকা প্রদান করা হচ্ছে। নারী পুরুষদের জন্য কোন আলাদা বুথ নেই। এ সময় একজন নার্স ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম একদম খালি গায়ে নারীদের টিকা প্রদান করছেন। এ সময় বেশ কয়েকজন নারীকে অস্বস্তিতে পড়তে দেখা গেছে। টিকা দেওয়া শেষে কেউ কেউ বলছেন, সরকারি হাসপাতালে এভাবে খালি শরীরে টিকা দেওয়া এর আগে কখনো দেখি নি। এর আগে শহিদুল ইসলাম টিকা কেন্দ্রে একটি চেয়ারে বসেই সিগারেট ধরিয়ে ধুমপান করেছেন। এ সময় তার পাশে টিকা প্রদানে সহায়তাকারী রেড ক্রিসেন্টসহ হাসপাতালের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এমনই একটি ভিডিও এই প্রতিবেদকের হাতে এসেছে। ধুমপান করার সময় পাশেই টিকা প্রদান করার দৃশ্য ভিডিওতে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী জানান, সকাল সাড়ে ১০ টার পর থেকে প্রায় দুপুর ১ টা পর্যন্ত তিনি খালি শরীরে টিকা প্রদান করেন। এরমধ্যে তিনি একবার সিগারেট ধরিয়ে ধুমপান করতে দেখেছেন।

হাসপাতালে আসা রিওন হোসেন নামে একজন জানান, একজন সরকারি কর্মচারী কোনভাবেই খালি শরীরে দায়িত্ব পালন করতে পারেন না। তারপরও নারীদের করোনার টিকা প্রদান করছেন। তারপরও তিনি টিকা কেন্দ্রে বসেই ধুমপান করছেন। এ ঘটনায় তার উপযুক্ত শাস্তি হওয়া উচিৎ।

টিকা নিতে স্বপ্না খাতুন নামের এক নারী জানান, তাকে খালি গায়ে এক ব্যক্তি টিকা প্রদান করেছেন। এটা বিরাট অস্বস্তিকর একটা অবস্থা। একদমই দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়।

রিতা রানী নামের আরেক নারী জানান, সরকারি হাসপাতালে খালি শরীরে দায়িত্ব পালন এই প্রথম দেখেছেন। এমন খালি শরীরে টিকা প্রদান করার বিধান যদি না থাকে তাহলে উপযুক্ত শাস্তি হওয়া উচিৎ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলাম যুগান্তরকে বলেন, শার্ট ঘেমে ভিজে গিয়েছিল। তিনি খুলে রৌদ্রে রেখেছিলেন। এজন্য খালি শরীরে টিকা প্রদান করেছি। তিনি আরও বলেন, যখন চাপ কম ছিল তখন একটু দুরে বসে সিগারেট ধরিয়ে ধুমপান করছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুন কুমার যুগান্তরকে বলেন, খালি গায়ে দায়িত্ব পালন করার কোন নিয়ম নাই। তাছাড়া পাবলিক স্থানে ধুমপান করার কোন বিধানও নাই। চাকরি বিধি অনুযায়ী যদি তিনি কোন অবহেলা করে থাকেন তিনি ব্যবস্থা নিবেন।


এ ক্যটাগরির আরো খবর..