× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

নিউজ ডেস্ক

ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরন ॥ নিহত ১ ও আহত ৩

Kishori
হালনাগাদ: রবিবার, ৩ অক্টোবর, ২০২১
আদালতের মালখানায় বিস্ফোরন

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মালখানায় ভয়াবহ বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরনের ঘটনায় ১জন নিহত ও ৩জন আহত হয়েছে।

রোববার দুপুর দেঢ়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামিমুল ইসলাম জানান, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মালখানায় গণপুর্ত বিভাগের ইলেকট্রিক মিস্ত্রীরা কাজ করছিল। হঠাৎ বিকট শব্দ শুনতে পান আদালতে থাকা উপস্থিত মানুষ। তারা ছুটে এসে দেখতে পান মালখানার দরজা, জানালা ভেঙ্গে পড়েছে এবং ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। পরে সেখান থেকে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহদের মধ্যে ইলেকট্রিক মিস্ত্রী শফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল ইসলাম সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের বশির উদ্দিনের ছেলে।

তবে কিসের বিস্ফোরনের ঘটনা ঘটেছে তা পুলিশ ও ফায়ার সার্ভিস এখনও জানাতে পারেনি। তদন্তের পর কিসের বিস্ফোরন এবং কিভাবে ঘঠেছে তা জানাতে পারবেন বলে জানিয়েছেন তারা।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন অর রশিদ বলেন, হাসপাতালের আনার পর একজন মারা গেছে। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছ্ েঅন্য দুই জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..