× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে গোলাগুলি,সংঘর্ষে আহত ৬

admin
হালনাগাদ: শনিবার, ২ অক্টোবর, ২০২১
sonaiMod-thana

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় ৬জন আহত হয়েছে। গুরুতর আহত ৪জন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলো, নাউড়ী গ্রামের জাফর মাষ্টারের ছেলে ফয়সাল (২০) আবুল বাশারের ছেলে আরমান হোসেন (১৮), দ্বীন মোহাম্মদের ছেলে মনির (৪৫) জাহাঙ্গীর আলমের ছেলে জিসান (২০) সহিদ উল্যার ছেলে শাহাদাত হোসেন (১৯) আজিজ উল্যার ছেলে মানিক (১৬)।

শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের তালতলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকালে উপজেলার ৯নং দেওটি ইউনিয়নের আমিরাবাদ স্কুল মাঠে নাউড়ী গ্রাম ও খিলপাড়া গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে আমিরাবাদের কিছু ছেলের সাথে নাউড়ী গ্রামের কয়েকজন ছেলের সাথে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাত সাড়ে আটটার দিকে আমিরাবাদ গ্রামের অজ্ঞাতনামা ১২-১৫ জন অস্ত্রধারী নাউড়ী গ্রামের তালতলা বাজারে অতর্কিত ভাবে হামলা চালায়। হামলাকারীরা নাউড়ী গ্রামের ছেলেদের দেখে ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ৬জন গুরুত্বর আহত হয়। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে সোনাইমুড়ী বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ফয়সাল, আরমান, জিসান, মানিককে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করে।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..