× Banner
সর্বশেষ
পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে

নিউজ ডেস্ক

করোনা মহামারি মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে -সমাজকল্যাণ সচিব

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
সমাজকল্যাণ সচিব

বাগেরহাট, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) :      সমাজকল্যাণ সচিব মাহফুজা আখতার বলেছেন,  করোনা মহামারি মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  আমাদের সামনে এ মহামারি একটি নতুন যুদ্ধের মতো। করোনা মহামারি মোকাবিলার এ যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হবো।

সমাজকল্যাণ সচিব আজ বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় বাগেরহাট আয়োজিত ‘বাগেরহাট জেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি’ নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বাগেরহাট জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের  উপসচিব (পরিকল্পনা) জাহান আরা, খুলনার বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান ও সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন আহমেদ।

সমাজকল্যাণ সচিব বলেন, করোনা মহামারি চলাকালীন সারাদেশে ভাতাভোগীদের অনলাইন ডাটাবেজের আওতায় এনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে ‘জিটুপি’ পদ্ধতিতে শতভাগ ভাতাভোগী ঘরে বসে ভাতা পাচ্ছেন।

তিনি আরো বলেন, সারা বিশ্বের অর্থনীতি যখন স্থবির তখন প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় বাংলাদেশের প্রবৃদ্ধি  অব্যাহত রয়েছে।  জনপ্রতিনিধি,  সরকারি কর্মচারীসহ সকলে মিলে একসাথে কাজ করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

পরে সমাজকল্যাণ সচিব বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে স্বেচ্ছাসেবী  সংস্থার অনুকূলে  প্রদত্ত  অনুদানের  চেক বিতরণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..