× Banner
সর্বশেষ
পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেস্ক

এদেশে সংখ্যালঘু সম্প্রদায় কারো আশ্রিত বা পকেট সম্পত্তি নয় -এমপি গোপাল

Kishori
হালনাগাদ: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
কারো আশ্রিত বা পকেট সম্পত্তি

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন জানান ॥ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেন, ধর্মীয়ভাবে সংখ্যালঘু সম্প্রদায় এদেশের কারো আশ্রিত বা পকেট সম্পত্তি নয়। সম অধিকার নিয়ে বসবাসের অধিকার সংবিধান দেশের প্রত্যেকটা নাগরিককে দিয়েছে। সংখ্যালঘুর কৃষ্টি ও সংস্কৃতিতে আঘাত করলে তা প্রতিরোধের ক্ষমতা অসংখ্য সংখ্যালঘুরা সংরক্ষণ করে।

দিনাজপুরে সদর উপজেলার শহরের মিশন রোড রামকৃষ্ণ আশ্রম ও মিশন, গুঞ্জাবাড়ী শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ইসকন ও গুঞ্জাবাড়ী সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরে সংস্কার কাজের জন্য হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট কর্তৃক বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর কালে এসব কথা বলেন ।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ সিংহ, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, ফুলতলা শশ্মান কমিটির সাধারণ সম্পাদক গৌর চন্দ্র শীল।


এ ক্যটাগরির আরো খবর..