পরমাণু শক্তি সম্পন্ন আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল Agni-V তৈরি করেছে ভারত যার আওতায় থাকবে পুরো পৃথিবীর অর্ধেক অংশ। চীন, পাকিস্তানের এমন কোন শহর নেই যেটি এই মিসাইলের প্রকোপ থেকে বাঁচতে পারবে। এই নিয়ে চরম আতঙ্কে চীন পাকিস্তান।
এখনও পর্যন্ত এই মিসাইলের সাতটি সফল পরীক্ষণ করা হয়েছে। এবার শেষ পরীক্ষণের পর্যায়ে রয়েছে অগ্নি-V। এই মিসাইলের অবিচল লক্ষ্য আর এর বিধ্বংসী শক্তি শত্রুপক্ষের ঘাম ছুটিয়ে দেবে। চিন আপত্তি জাহির করে বলেছে যে, এই মিসাইলের সঠিক রেঞ্জ সবার সামনে আনছে না ভারত সরকার। তাঁদের মতে গোটা বিশ্ব যাতে ভারতের এই মিসাইল তৈরির কাজে আপত্তি না জাহির করতে পারে, সেই জন্য তাঁরা এই সঠিক রেঞ্জ গোপন রেখেছে।
আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক মিসাইলটিকে প্রতিরক্ষা গবেষণা এবং অনুসন্ধান কেন্দ্র আর ভারত ডায়নামিক্স লিমিটেড মিলে তৈরি করেছে Agni-V । এই মিসাইলের রেঞ্জ ৫ হাজার থেকে ৮ হাজার কিমি হবে বলে জানা যাচ্ছে। চিন সহ অনেক দেশই অভিযোগ করে বলেছে যে, ভারত এই মিসাইলের প্রকৃত রেঞ্জের কথা কাউকে জানাতে চাইছে না। মিসাইলের রেঞ্জ কতটা সেটা আসল ইস্যু না, মদ্দা কথা হল চিন-পাকিস্তান সহ এখন অনেক দেশের এটাই আশঙ্কা যে, এই মিসাইলের আওতায় তাঁদের সম্পূর্ণ সীমারেখা চলে আসছে।